বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাসপাতালের বিল পরিশোধ করতে বিক্রি হওয়া সেই শিশুটিকে পুনাকের উপহার ও অর্থ প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩২ পিএম
হাসপাতালের বিল পরিশোধ করতে বিক্রি হওয়া সেই শিশুটিকে পুনাকের উপহার ও অর্থ প্রদান

মতলব উত্তর ব্যুরো : হাসপাতালের সিজারিয়ান বিল পরিশোধ করতে না পেরে বিক্রি হওয়ার পরে উদ্ধার হওয়া সেই শিশু মো. আবরারকে উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করছেন পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর।

শনিবার সকালে পুনাক কেন্দ্রীয় কমিটির সভাপতির নির্দেশে পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী শিশু সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ নিয়ে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার বারআনি গ্রামে শিশুটির বাড়িতে হাজির হন।

এসময় পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশানা আরাফাত ও সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বলেন, হারিয়ে যাওয়া শিশুটি তার মায়ের কোল ফিরে পাওয়ায় আমি খুবই আনন্দিত। তাই কেন্দ্রীয় পুনাক সভাপতি জীশান মীর্জার নির্দেশনায় আমরা উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার নিয়ে এসেছি। আমরা আশা করি সাসনের দিনগুলোতেও এই শিশুটির পাশে থাকব।

Model Hospital

চাঁদপুর জেলা পুলিশ সুপারের সহধর্মিণী আরও বলেন, শিশুটির বাবা বর্তমানে পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করে একটি কাজের ব্যবস্থা করে দিতে থানা পুলিশকে বলা হয়েছে। আমি শিশুটির সার্বিক মঙ্গল কামনা করি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসাপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় শিশুটিকে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে ব্যাপক ভাইরাল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দরিদ্র মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশুটির নাম রাখা হয়েছে মোঃ আবরার। এদিকে শিশুটি জন্ম নেওয়ার আগেই সিজারিয়ানের টাকা যোগাড় করতে না পেরে তার পিতা দিন মজুর মো. আলম নিরুদ্দেশ হয়ে যান।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।