বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ : এসপি মিজানুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:১৬ পিএম
চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ : এসপি মিজানুর রহমান

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভা করেছে চাঁদপুর জেলা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২:৩০ ঘটিকায় চাঁদপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সভায় পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত শোনেন। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব আরোপ করে পুলিশ সুপার বলেন, পূজা উদযাপনের আগে, চলাকালীন এবং পরবর্তীতে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির দায়িত্ব ও কর্তব্য তুলে ধরে তিনি প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ এবং স্থানীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Model Hospital

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।