বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ১৯ মামলার আসামি ছিনতাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:২২ পিএম
হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ১৯ মামলার আসামি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ১৯ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।

আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেন। তবে স্থানীয়দের অনুরোধে জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এটিকে কাজে লাগিয়ে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে ছিনিয়ে নেন।

Model Hospital

এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক করা হয়েছে দুই জনকে। উদ্ধার করা হয়েছে হাতকড়া।

মাদক ব্যবসায়ী জাকিরসহ অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।