মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে জনসমর্থনের জোয়ার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম
চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে জনসমর্থনের জোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার নয়ানী, কাঁটাখালী, আলগী ও চরভৈরভী এলাকায় ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

পথসভায় বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সবাই যেন সকালেই ভোটকেন্দ্রে যান। কোনো হুমকি-ধামকিতে ভয় পাওয়ার কিছু নেই। ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার—এই অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের শিকার। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক। আপনারা যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আপসহীন ভূমিকা রাখব।”

গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, সহ-সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, উত্তর আলগী ইউনিয়ন আমীর আলহাজ্ব ওমর ফারুক, জামায়াত নেতা মো. জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম ঢালী।

Model Hospital
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজমির হোসেন তারেকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২