বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পর্যটক হয়রানি করায় চাঁদপুর মোলহেডে সরিয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:২৮ পিএম
পর্যটক হয়রানি করায় চাঁদপুর মোলহেডে সরিয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে এক ফুচকা বিক্রেতার অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে তিন নদীর মোহনায় অবস্থিত বড় স্টেশন মোলহেড এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা।

ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে ঘুরতে আসা দর্শনার্থীদের সঙ্গে এক ফুচকা বিক্রেতার অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে তিন নদীর মোহনায় অবস্থিত বড় স্টেশন মোলহেড এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। সোমবার

সোমবার(১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়। পৌরসভা জানিয়েছে, পর্যটকদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ অভিযানে নেতৃত্ব দেন।

স্থানীয়দের মতে, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল বড় স্টেশন মোলহেড দীর্ঘদিন ধরেই চাঁদপুরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। তবে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানের কারণে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছিল, তেমনি বাড়ছিল পর্যটক হয়রানির অভিযোগও। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, “বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে এখানে বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চাঁদপুর মডেল থানা ও রেলওয়ে পুলিশ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Model Hospital

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে এখানে সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital