সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মডেল ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এমদাদ হাজী

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মডেল ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী এমদাদ হাজী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) গ্রামকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ এমদাদ হোসেন হাজী।
তিনি নির্বাচিত হলে ওয়ার্ড থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। পাশাপাশি ওয়ার্ডের দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এমদাদ হোসেন হাজী জানান, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। তাই এলাকার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অপরাধপ্রবণতা রোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন নিয়ে ৭নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান সম্ভাব্য এই প্রার্থী।

কচুয়া কড়ইয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
কচুয়া কড়ইয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

কচুয়া উপজেলার ৯নং কড়‌ইয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। এসময় তিনি নলুয়া বাজারের বিভিন্ন সড়ক ও বাজারের অলিগলি মশা নিধনের কর্মসূচি বাস্তবায়ন করে। বাজারে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা নির্দেশনা প্রদান করেন ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন,সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচি থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন,ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন।
এসময় ইউনিয়ন পরিষদ সচিব লিটন হোসেন, হিসাব সহকারী মামুন হোসেন, ইউপি সদস্য মিন্টু মিয়া, সেলিম হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা, বাজারের ব্যবসায়ীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।