বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরের পূজামণ্ডপগুলোকে কঠোর নজরদারীর আওতায় আনা হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ পিএম
চাঁদপুরের পূজামণ্ডপগুলোকে কঠোর নজরদারীর আওতায় আনা হবে : জেলা প্রশাসক

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে  আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭অক্টোবর (বুধবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন করার আহ্বান করছি। আমরা সকল পূজামন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনবো।  পূজা মন্ডপকে কঠোর নজরদারিতে রাখা হবে। সোস্যাল মিডিয়ায় নজরদারি বাড়াতে হবে, যাতে কোন অপতথ্য প্রচার না হয়। সকলের অবস্থান থেকে পূজার সময় সহযোগিতা করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলে পূজা উদযাপন পরিষদকে সহযোগিতা করবেন৷
তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভা সহ সকল পৌরসভা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবস্থা গ্রহন করবেন।কোন পূজা মন্ডপে সমস্যা থাকলে, তা আমাদের জানাবেন। সোস্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দিলে আমাদের জানাবেন বা জেলা প্রশাসনের কন্টোল রুমে জানাবেন। পূজার সময়ে স্বাস্থ্য বিভাগ আলাদা মেডিকেল টিম রাখবেন। পূজার আশেপাশে দোকান বা বাজার থাকতে পারে, কিন্তু কোন ভাবে যাতে মেলা না বসে। কিশোর গ্যাংদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে কোন বিশৃঙ্খলা না হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো: মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কবির হোসেন সরদার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো: খলিলুর রহমান গাজী, সহ-সভাপতি দেওয়ান মো: শফিকুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর জেলা জামায়াতের নায়বে আমীর মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. মাহবুব আলম, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুজন সরকার, চাঁদপুরে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক  লক্ষ্ণণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো: নেওয়াজ শরীফ, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রজন চন্দ্র দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর দত্ত।
সভায় শারদীয় দূর্গাপূজা সম্পর্কে জেলার তথ্য উপস্থাপন করেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
চাঁদপুর পুলিশ সুপার মো: মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, যারা সরকারেে পাশাপাশি রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় ও সমন্বয়ে পূজা উদযাপন সুন্দর ভাবে করা যাবে। আনসার সদস্যদের সরকার যে সম্মানি দিছে এর মধ্যেই কাজ করতে হবে৷ সিসি ক্যামেরা লাগাতে হবে। আপনারা আজকের মধ্যে সিসি ক্যামেরা বসাবেন৷ সোস্যাল মিডিয়ায় রিউমার আসতে পারে৷ যে যেখানে থাকবেন আমাদের জানাবেন। পূজা উপলক্ষে কোন বিশৃঙ্খলা করা সহ্য করা হবে না। আমারা যার যার স্থান থেকে সব্বোর্চ্চ সর্তক থাকব।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, বিএনপির জন্ম হয়েছে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে৷ আমরা বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশী। আমাদের মাননীয় সংসদ সদস্য আমার সাথে আলোচনায় বলেছেন শারদীয় দূর্গাপূজা সুন্দর, সু-শৃঙ্খলভাবে হতে হবে। পূজায় বিদ্যুত সাশ্রয়ের মধ্যে ব্যবহার করতে পারলে ভালো। সমন্বিত প্রচেষ্টায় যে কোন কাজ সুন্দর ভাবে করা যায়।
তিনি বলেন, কিশোর গ্যাং থেকে সাবধান থাকবেন৷ তারা রেলিতে বিশৃঙ্খলা করতে পারে। তাদের দিকে নজর রাখতে হবে। এটা প্রশাসন গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে৷ এ দেশটা আমাদের, এ দেশটা আমাদের সকলের।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, শারদীয় দূর্গাপূজায় মন্ডপগুলোতে রাতে নিরাপত্তা জোরদার রাখতে হবে। পূজায় ফেসবুকে একটা গোষ্ঠী গুজব ছড়ায়, এ বিষয়ে আমাদের সকলের সজাগ থাকতে হবে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফেসবুকে যাতে গুজব ছড়াতে না পারে, সেদিকে নজদারি বাড়াতে হবে। প্রয়োজনে দক্ষ আইটি এক্সপার্ট নিয়োগ করতে পারেন, এতে কোথাও বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে আগাম তথ্য পাওয়া যাবে। পূজা সম্পর্কিত কোন তথ্য আমাদের কাছে প্রদান করলে, আমরা দ্রুত তা মেইস্টিম মিডিয়ায় প্রচার করবো। আমরা চাই চাঁদপুরে শান্তি, সু-শৃঙ্খলভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হয়। চাঁদপুর প্রেস ক্লাব ও সাংবাদিকরা এ ক্ষেত্রে প্রশাসন ও জেলা পূজা উদযাপন কমিটিকে সবধরনের সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি-১ এর ডিজিএম মো: শহিদুল আলম, চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি-২ ডিজিএম (সদর-কারিগরী) প্রকৌশলী ইউনুস আলী, সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আবু হানিফ, হাজীগঞ্জ সড়ক বিভাগের উপ সহকারি প্রকৌশলী এ এস এম আনওয়ারুল আজিম, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব হলেন বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, মতলব দক্ষিন পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার দেব, চাঁদপুর রামকৃষ্ণ মিশন এর সহ-সম্পাদক স্বামী সুবলা নন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ফরেশ মালাকার, মহিলা সম্পাদিকা কল্পনা সরকার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা মাধুরী রানী সাহা, জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টজন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবার চাঁদপুর জেলার ৮টি উপজেলায়-২৩২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায়-৪১টি, ফরিদগঞ্জ উপজেলায়-২৩টি, হাইমচর উপজেলায় ৬টি, হাজীগঞ্জ উপজেলায়-২৯টি, মতলব দক্ষিনে-৩৯টি, মতলব উত্তরে-৩৬টি, কচুয়া উপজেলায়-৩৯টি, শাহরাস্তি উপজেলা-১৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।