বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এক মাসে ট্রাফিকের সর্বোচ্চ জরিমানা ৪১ লাখ আদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
চাঁদপুরে এক মাসে ট্রাফিকের সর্বোচ্চ জরিমানা ৪১ লাখ আদায়

চাঁদপুরের ইতিহাসে ট্রাফিকের সর্বোচ্চ জরিমানা আদায় হয়েছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে ১১২৩ মামলায় জরিমানা আদায় ৪১ লাখ ৩ হাজার ৫ শত টাকা। যার পূর্বের আগস্ট মাসের তুলনায় ১২ লাখ ৬৭ হাজার ৫শত টাকা বেশী। চাঁদপুর এরআগে এত টাকা টাকা কোন সময় হয়নি। এটাই সর্বোচ্চ জরিমানা।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমিয়ে আনতে সেপ্টেম্বর মাসজুড়ে চাঁদপুরে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এক মাসে ১১২২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১০৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলার বিপরীতে ৪১ লাখ ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের ৩২৯টি যানবাহন জব্দ রয়েছে।

চাঁদপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে দায়ের করা ১১২২টি মামলার মধ্যে বাসের বিরুদ্ধে ২২টি, ট্রাকের বিরুদ্ধে ৬২টি, পিকআপের বিরুদ্ধে ৭২টি, কাভার্ডভ্যান ২৩টি, প্রাইভেটকার ৬টি, সিএনজি ৩৫৬টি, ইজিবাইক ১৫৩টি, ভ্যান ও রিকশা ৩৩টি, মাইক্রোবাস ১১টি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে সর্বোচ্চ ৪২৮টি মামলা করা হয়েছে।

জব্দ করা যানবাহনের বিষয়ে ট্রাফিক বিভাগ জানায়, বর্তমানে ট্রাফিক পুলিশের হেফাজতে মোট ৩২৯টি যানবাহন রয়েছে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে। এরপর সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান-রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।

Model Hospital

লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ফিটনেস ও রেজিস্ট্রেশন সংক্রান্ত অনিয়ম, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এসব মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা গেছে, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়, নতুন বাজার-পুরাণ বাজার ব্রিজের গোড়া, শপথ চত্তর, বাসস্ট্যান্ড, ওয়ারলেস ও বাবুরহাট সহ ব্যস্ত সড়কগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) প্রবীর কুমার দাশ বলেন, সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিন নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। যারা ট্রাফিক আইন অমান্য করবেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালাবেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাবেন কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।

টিআই-এডমিন আরও বলেন, জরিমানা আদায়ই ট্রাফিক পুলিশের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালক ও পথচারী সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে এবং যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।