মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
চাঁদপুর চিল্ড্রেন একাডেমির উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত

উৎসবমুখর ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় শহরের ওয়্যারলেছ বাজারস্থ বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রাণবন্ত নাচ-গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সবশেষ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে কেককেটে ক্লাস পার্টি উদযাপন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন গাজী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানম।

বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন গাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক সুমন চন্দ্র শীল, জাকির হোসেন চৌধুরী, নজরুল ইসলাম নয়ন, পলাশ মোল্লা, আশিক মাহমুদ পলাশ, মোঃ বাবুল সরদার, ব্যাবসায়ী খাজা ওবায়েদ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ইনচার্জ রুহুল আমিন রাসেল, সিনিয়র শিক্ষক শাহানারা আলম, শিখা আক্তার, রেশমীন আক্তার, জাকিয়া ইসলাম, সাবিনা ইয়াসমিন, মরিয়ম আক্তার প্রেমা, সহকারী শিক্ষক ফারহা আক্তার দিবা, সুমাইয়া আক্তার, আফরিন আক্তার, ইতি রাণী দেবনাথ, নাহিদ নিশাত, ইভা আক্তার, সুলতানা রাজিয়া, মাওলানা মুহাম্মদ কাউসার আলম, ফাওজিয়া আক্তারসহ সকল শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শিক্ষার্থীদের উৎসবমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Model Hospital

কচুয়া নলুয়া সপ্রাবি সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম
কচুয়া নলুয়া সপ্রাবি সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত
কচুয়া উপজেলার ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন, সাহাদাত হোসেন । সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন। সাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে অত্র গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি সাহাদাত হোসেন বলেন, কচুয়ার“১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এ বিদ্যালয়টি কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামাল হায়দার মজুমদার ও অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, সাহাদাত হোসেন এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে বিভিন্ন সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীও বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তার সফল নেতৃত্ব কামনা করেছেন।