মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাকিলা পূর্ব বাজারে হক সুইটস এন্ড কনফেকশনারির শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৬:১৯ পিএম
বাকিলা পূর্ব বাজারে হক সুইটস এন্ড কনফেকশনারির শুভ উদ্বোধন
মাসুদ হোসেন : হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজারে মনোরম পরিবেশে ও ভিআইপি ডেকোরেশনে হক সুইটস এন্ড কনফেকশনারীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বাদ আছর বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এর পরিচালনায় ফিতা কেটে হক সুইটস এর শুভ উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন।
হক সুইটস এর পরিচালক মোঃ শহিদুল হক সেলিমের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন গন্ধব্যপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, বাকিলা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটন, বাকিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শুকুর আলম বেপারীসহ আরো অনেকে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাকিলা বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন (আবুল খায়ের)। এসময় মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাইফুল ইসলাম, হক সুইটস এর সত্ত্বাধিকারী শামছুল হক বেপারী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তাফাজ্জল হোসেন তাফু হাজী, ফজলুল হক বেপারী, কামাল হোসেন বেপারী, কবির হোসেন রনি, গিয়াস উদ্দিন সহ বাকিলা বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।