মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পেটের ভিতর ইয়াবাসহ হাজীগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৪:৩৯ পিএম
পেটের ভিতর ইয়াবাসহ হাজীগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় ও মকিমাবাদে পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মকিমাবাদ এলাকার কাজী বাড়ীর কামরুল কাজীর বাসতঘরে অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মেজবাউল আলম চৌধুরী ও তার সঙ্গীয় ফোর্স।

অভিযানে বান্দরবান জেলা থেকে তিন বছর আগে সরকারি চাকরিচ্যুত হওয়া মো. শামিম ভূঁইয়া (২৫) ও মো: কামরুল ইসলাম (২৭) কে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোঃ শামিম ভূইয়া(২৫) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর বড় বাড়ীর বাসিন্দা ও হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ কাজী বাড়ীর বাসিন্দা মো: কামরুল ইসলাম কাজী।

পৃথক অন্য একটি অভিযানে টোরাগড় এলাকা থেকে সোহেল ও কক্সবাজারের টেকনাফ থানায় এলাকার বাসিন্দা রইমন (২২) এর পেটের ভিতর ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

Model Hospital

রইমনকে জিজ্ঞাসাবাদ করলে তার পেটের ভিতর ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। পরে হাজীগঞ্জ পূর্ব বাজারে একটি হসপিটালে এক্স-রে করলে ধরা পড়ে পেটে চার প্যাকেট ইয়াবা রয়েছে। ঠিক কত পিস ইয়াবা রয়েছে তা এখনো জানা যায় নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।