মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঈদুল আযহা উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়নে ১২২৫ জনকে ভিজিএফ এর চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:১৮ পিএম
ঈদুল আযহা উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়নে ১২২৫ জনকে ভিজিএফ এর চাল বিতরণ
মাসুদ হোসেন : ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে ইউনিয়নের ১২২৫ জন অসহায় দুস্থ্যদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী পোগ্রামার মোহাম্মদ হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষায়, পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাত হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, বিল্লাল খান, জিয়া তপদার, সোহেল পাটওয়ারী সোহাগ, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম তালুকদার, কবির হোসেন রনি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পিরোজা বেগম, মুক্তা আক্তার, লাখি বেগম, ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।