সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উদযাপন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ২:১২ পিএম
চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উদযাপন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার ১২ জুলাই ২০২২ তারিখ চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্ভোধনী অংশ ও স্মৃতিচারণ পর্বে উদযাপন কমিটির সদস্য সচিব মু. শহীদ উল্যাহ্ বাবর এর সঞ্চালনায় ও অত্র বিভাগের বিভাগীয় প্রধান শওকত ইকবাল ফারুকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ অসিত বরণ দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁসক প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন, সহকারী অধ্যাপক সেলিনা সোমা, সাবেক শিক্ষক রিপন ভূইঁয়া, সঞ্জয় সাহা, প্রভাষক নাজির মজুমদার। উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের আহ্বায়ক গনেশ চক্রবর্তী, ম্যাগাজিন সম্পাদক আব্দুল্লাহ আল নুমান এর শুভেচ্ছা বক্তব্য সাবেক কৃতি শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও সভাপ্রধানের বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব সমাপ্ত হয়।

দিনব্যাপি আয়োজনের মধ্যে উল্ল্যেখ যোগ্য ছিলো র‌্যালি, টি-শার্ট বিতরণ, সকাল, দুপুর ও রাতের খাবার, কেক কাটা, ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন, সকলের অংশ গ্রহণে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতি অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরুস্কার বিতরনী, আতসবাজি ও ফানুস উড়ানো ইত্যাদি।

উল্ল্যেখ গত ২০২১ সালে প্রাণিবিজ্ঞান বিভাগের ২৫ বছর সম্পন্ন হয়, মহামারি কোভিড-১৯ এর কারনে অনুষ্ঠান পিছিয়ে ২০২২ সালে এসে সমাপ্ত হয় এতে অংশ গ্রহণ করেন ১৯৯৬-৯৭ ব্যাচ থেকে ২০২০-২১ ব্যাচ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, স্পাউস, কিটস ও সাবেক শিক্ষকদের অনেকেই। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এ কাজে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক বৃন্দ ও আহ্বায়ক ও সদস্য সচিব।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।