সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে অনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম
চাঁদপুর সরকারি কলেজে অনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনাপাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়।

বিকাল পাঁচটায় শেখ হাসিনা ছাত্রীনিবাস এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী নিবাসের ছাত্রীদের যৌথ উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী নিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হয়।

এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান, শেখ হাসিনা ছাত্রী নিবাসের সুপার মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, সহকারী সুপার নাশিদ সিফাত, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী নিবাসের সুপার মোঃ ইকবাল হোসেন খান, সহকারী সুপার লিজা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহসীন শরিফ, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা পারভীন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Model Hospital

সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন, আমাদের মাথার উপর ছাতা, তিনি বাংলাদেশের মানুষের মাথার উপর ছাতা। তিনি আমাদের নিরাপদ আশ্রয়স্থল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক সংগ্রামী মহীয়সী নারী। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি। পদ্মা সেতু নির্মাণে তাঁর দৃঢ় পদক্ষেপ আমাদেরকে গর্বিত করেছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে।’’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দুটো ছাত্রী নিবাসের বিপুল সংখ্যক ছাত্রী এবং কলেজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে বিপুল সংখ্যক শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা লিখে পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের নিকট জমা দেয়। এই শুভেচ্ছা বার্তাগুলো কলেজে স্থাপিত শেখ রাসেল দেয়ালিকায় প্রদর্শন করা হয়। প্রত্যেক শ্রেণি থেকে প্রাপ্ত, সেরা শুভেচ্ছা বার্তাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।