রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রিয়াদে সাংবাদিক হৃদয়ের পিতার দশম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪০ পিএম
রিয়াদে সাংবাদিক হৃদয়ের পিতার দশম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সৌদি আরব রিয়াদ প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার  রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর বাবা বিশিষ্ট সমাজসেবক আবদুল খালেক পাটোয়ারীর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রিয়াদ বাংলাদেশ থিয়েটার ও  প্রবাসী শাহরাস্তি ফোরামের যৌথ উদ্যোগে বাথা সানসিটি পলিক্লিনিক হল রুমে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মোঃ রুস্তম খান।

বক্তারা বলেন  মরহুম আবদুল খালেক পাটোয়ারী একজন নিবেদিত মানুষ,  কর্মময় জীবনেও সততার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন,   একাধারে তিনি একজন শিক্ষানুরাগী,  সমাজসেবক ছিলেন ।

তিনি চট্টগ্রাম নাছিরাবাদ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সাবেক কর্মকর্তা ছিলেন ।  সন্মানের সাথে  তার জীবন অতিবাহিত করেছেন। দেশের কল্যাণে কাজ করে গেছেন।

Model Hospital

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি কবি মসি সিরাজের সভাপতিত্বে – সাংবাদিক ও নাট্যকার  মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ চান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সিলেট বিভাগ পরিষদের উপদেষ্টা এরশাদ আলী, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শেখ জামাল,সানসিটি পলিক্লিনিক অ্যাডমিন মাহবুবুল ইসলাম, প্রবাসী শাহরাস্তি ফোরামের সাধারণ সম্পাদক সালেহ আহমদ ভুঁইয়া, রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির সহকারী মার্কেটিং ডিরেক্টর শওকাত হোসেন রিপন, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি  অফিস ইনচার্জ আবু সায়েদ মোঃ তারেক, বাথা তাজ রেস্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন মিন্টু, শাহরাস্তি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি,রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর উপদেষ্টা আব্বাস উদ্দিন  সহ সভায় সাংবাদিক, সাংস্কৃতিক, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মরহুম আবদুল খালেক পাটোয়ারী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ আবুল হাসেম।

মরহুম আবদুল খালেক পাটোয়ারী দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রিয়াদে কর্মহীন শতাধীক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সহযোগিতায়- আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, হাফিজুল ইসলাম পলাশ, সালাউদ্দিন আহমেদ, মাসুম বিল্লাহ,  সামছুউদ্দিন, সবুজ, সাদেকুর রহমান, আবদুল ওহাব প্রমুখ।

উল্লেখ্য মরহুম আবদুল খালেক পাটোয়ারী চাঁদপুর শাহরাস্তি  পৌর ১১ নং ওয়ার্ড এর আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান। সরকারি চাকুরী থেকে অবসরে যাওয়ার পর থেকে নিজ গ্রামেই তিনি পরিবার নিয়ে বসবাস করতেন, নিজ গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদের খেদমত করেই দিন কাটাতেন। হঠাৎ করে ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে চলে গেছেন। যাওয়ার বেলায় নিজেও কস্ট পান নি, কাউকে কস্ট দেননি। সততা আর সাদামাটা জীবন কাটিয়েছেন বলে তার পরিবার জানিয়েছেন।

তাহার ৫ ছেলে, ৩ মেয়ে রয়েছে।  বাবা, মায়ের শেখানো আদর্শ গুলো নিয়েই এগিয়ে যাচ্ছেন।

কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম
কার আশ্রয় আর প্রশ্রয়ে মামলা থাকার পরেও গ্রেফতার হচ্ছেনা রাব্বি

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামে ২০২১ সালের ৩১ মার্চ রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে বাড়ী ফেরার পথে মোল্লাডহর গ্রামের বেপরী বাড়ীর চিহ্নিত সন্ত্রাসী, তৎকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী রাহেম আলীর ছেলে রাব্বি (২০), মৃত কালা মিয়ার ছেলে মো. রাহেম আলী (৪০), আলী মিয়ার ছেলে মো. শাখাওয়াত হোসেন (২৮), মৃত জয়নাল আবেদীনের ছেলে সুমন (৩৫), সাফায়েত মিয়ার ছেলে শেখ ফরিদ (৩৫)সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের হাজী জবেদ উল্যার ছেলে আলমগীর সরদার (৩২), ওসমান মিয়ার ছেলে মো. সাদেক মিয়া (৩৫), আবুল কালামের ছেলে ওমর ফারুক (২০) এর উপর হামলা দেশীয় অস্ত্র চালায়।

এ ঘটনায় গুরুতর আহত হন আলমগীর সরদার ও ওমর ফারুক’কে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, সেখানে কয়েকজনের শারীরীক অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পওে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১ এপ্রিল মীর হোসেন প্রকাশ জাহাঙ্গীর আলম সরদার বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ্য পূর্বক অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং জিআর ১০৮, তারিখ ১ এপ্রিল ২০২১।

আসামীরা সরকারের অনুসারী হওয়ায় ওই ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ নিরব ভূমিকা পালন করে। পরবর্তীতে পুলিশ মামলার ২নং আসামী শাখাওয়াত হোসেনকে আটক করে অপর আসামী সুমন ৩০/৫/২০২১ সালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে বের হয়ে আসে।

Model Hospital

রাহেম আলী ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের চাচা ও ও সন্ত্রাসী রাব্বি চাচাতো ভাই হওয়ায় চেয়ারম্যানের সহযোগিতায় তারা রাতের অন্ধকারে দুবাই চলে যায়। ৬ বছর পর সন্ত্রাসীরা আবারো দেশে ফিরে। পরবর্তী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সহযোগিতায় রাহেম আলী জামিনে আসে বলেন অভিযোগ করেন মামলার বাদী।

মামলার বাদী আরো জানান, কয়েক দিন পূর্বে সন্ত্রাসী রাব্বিও গোপনে দেশে এসেছে বলে জানাযায়। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তার জামিনের চেস্টা করছে বলে অভিযোগ করে বাদী। রাব্বি কখনো ঢাকা ও কখনো হাজীগঞ্জে এসে রাত্রি যাপন করছে। সন্ত্রাসী রাব্বিকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, রাব্বি যদি দেশে থাকে এবং তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এ জন্য বাদী পক্ষ আমাদের সহযোগিতা করতে হবে।

বাদী জাহাঙ্গীর আলম মীরু জানান, কেউ যদি হাজীগঞ্জ থানাকে সন্ত্রাসী রাব্বির সন্ধান দিতে পাওে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।