শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তুলপাই বাজারে সিটি ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১২ পিএম
তুলপাই বাজারে সিটি ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন

গ্রাহক সেবা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কুমিল্লা রিজিওনের টিম লিডার নোমান বিন বশির।

কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের তুলপাই বাজারে সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে তুলপাই বাজারে আউটলেট শাখার শুভ সূচনা হয়।

তুলপাই বাজার কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

তুলপাই বাজার কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম।

Model Hospital

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম , কুমিল্লা রিজিওনের টিম লিডার নোমান বিন বশির ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম খাজা, গ্রাহক মোঃ মাসুদ রানা, মোঃ শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লা রিজিওনের টিম লিডার নোমান বিন বশির বলেন, আপনাদের এলাকায় নতুন উদ্যমে সিটি এজেন্ট ব্যাংক যাত্রা শুরু হয়েছে।

এ ব্যাংকের মাধ্যমে সকল প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাতে পারবে এবং উত্তোলন করতে পারবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য সব ধরনের ঋৃণের সকল সুবিধা খোলা থাকবে। মনে রাখবেন এ ব্যাংক আপনাদের নিজের ব্যাংক হিসেবে আনমতের টাকা নিশ্চিন্তে জমা রাখবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital