বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৪ ব্রিকফিল্ডকে ১৭ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০২ পিএম
হাজীগঞ্জে ৪ ব্রিকফিল্ডকে ১৭ লক্ষ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে চার ইট ভাটায় ১৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি উত্তলনের দায়ে হাজীগঞ্জের মেসার্স সেলিম ব্রিকস, অনি ব্রিকস ও মার্ক ব্রিকসকে ৪ লক্ষ করে এবং রনি ব্রিকসকে ৫ লক্ষ টাকা নগদ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চাঁদপুর সিনিয়র কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়াসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।

Model Hospital

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর বিরুদ্ধে ইট ভাটার লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি উত্তলনের ফলে ১৭ লক্ষ টাকা জরিমানা দায়ের করা হয়েছে।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital