বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর জানাজার নামাজের আগেই শোকে মা রা গেলেন স্বামীও

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫১ পিএম
স্ত্রীর জানাজার নামাজের আগেই শোকে মা রা গেলেন স্বামীও

স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার নামাজের আগেই মারা গেলেন স্বামীও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তারা দুজন মারা যান।

এমন ঘটনা ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও আটঘর গ্রামে। মারা যাওয়া দুজন হলেন-শতবর্ষী হাজী জমসিদ আলী ও হাওয়ারুন নেছা (৮০)। স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত রোগে মারা যান হাজী জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমসিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু স্ত্রীর জানাজার নামাজের ১০/১৫ মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন।

Model Hospital

এদিকে, হাওয়ারুন নেছার জানাজার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও হাজী জমসিদ আলীর জানাজার নামাজ রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে।

মৃত্যুকালে জমসিদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই দম্পত্তির ছেলে আব্দুল আজিজ বলেন, আমাদের আম্মার মৃত্যুর পর রোববার সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়ে ছিল। এর ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে, আমরা তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই।

চিকিৎসা শেষে বাড়িতে আসার পর আম্মার জানাজার নামাজের ১০/১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সাথে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্টদায়ক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital