শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নবাগত ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের যোগদান

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ পিএম
হাজীগঞ্জে নবাগত ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের যোগদান

হাজীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ইবনে আল জায়েদ হোসেন যোগদান করেছেন।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে তাঁর নতুন কর্মস্থল হাজীগঞ্জে যোগদান করেন।

এর আগে তিনি কচুয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এর পর তিনি রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত পত্রে হাতিয়া উপজেলা থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

Model Hospital

তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে এক প্রতিক্রীয়ায় ইবনে আল জায়েদ বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। এ জন্য সকলের সহযোগীতা চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital