সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০২ পিএম
চাঁদপুর সরকারি কলেজে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব

স্টাফ রিপোটার : ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে’সুরের এমন অবগাহনে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তাকে সবার কাছে পৌঁছে দিতে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে হয়েছে ‘বসন্ত বরণ’ এবং একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে ।

প্রতিবছরের মতো মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু কলেজের বাংলা ভিবাগের দ্বিতীয় তলায় মনোরমপরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

ঋতুরাজের আগমনে প্রকৃতির সঙ্গে বর্ণিল সাজে সেজেছে বসন্তপ্রেমীরাও। বাসন্তী রঙের শাড়ি, নানা রঙের পাঞ্জাবি এবং রঙিন ফুলে নিজেকে সাজিয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা হাজির হয়েছেন অনুষ্ঠানে। গানের তালে তালে চলে আবৃত্তি ও গানে মন্ত্রমুগ্ধ সবাই। এ যেন এক প্রাণের উৎসব। উক্ত অনুষ্ঠান আয়োজ করেছে বাংলা বিভাগ।বাংলা বিভাগের প্রধান প্রফেসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসার অশিত বরন দাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসার মোঃ আবুল খায়ের সরকার,প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসার গোলাম মোস্তফা এবং তার স্ত্রী বেগম গোলাম মোস্তফা,বাংলা বিভাগের প্রধান আজিম উদ্দিনের স্ত্রী বেগম আজিম উদ্দিন প্রমূখ।

Model Hospital

আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও বাংলা বিভাগীয় প্রধানের সহযোগী প্রফেসার অমর চন্দ্র দাস,সহকারী অধ্যপক সাইদুজ্জামান, মোঃ শরীফ মাহমুদ চিশতী,প্রভাসক ফাতেমা আক্তার, মোঃ রাকিবুর রহমান, মোঃ আবু সাইদ, বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে সাংস্কতিক ও সংগীত পরিবেশন করেন প্রফেসার মোঃ আলমগীর হোসেন ও অন্যান্য দাশসহ অনেকে।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।