সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শাহতলী ও ভরঙ্গাচরের মধ্যকার বিরোধ নিষ্পত্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১১:৩৮ পিএম
শাহতলী ও ভরঙ্গাচরের মধ্যকার বিরোধ নিষ্পত্তি

বুধবার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রাম ও ভরঙ্গাচর গ্রামের মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপুর্ন সমাধানের লক্ষ্যে এক বৈঠক সভাপতিত্ব করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রাম ও ভরঙ্গাচর গ্রামে ঈদুল ফিতরের পরের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাজার রোডে দু’পক্ষের মধ্যে মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপুর্ন সমাধান করা হয়েছে । এতে করে দুপক্ষ বিশেষ করে শাহতলীর বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক নুরু গাজীগং ও ভরঙ্গাচরের সমাজসেবক ও রাজনীতিবিদ মালেক হোসেন মুন্না গংরা বিষয়টি স্বাগত জানিয়েছে এবং একমত পোষন করেছেন ।

বুধবার (১০ মে ) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর আহবানে এবং সভাপতিত্বে তাৎক্ষনিক সীমিত পরিসরে সালিশী বৈঠকে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের গন্যমান্যবক্তিবর্গের মধ্যে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো: কামাল হোসেন লালু,বিশিষ্ট সমাজসেবক ও ১ম শ্রেনীর ঠিকাদার রাজনীতিবিদ মো: বাকের খন্দকার ,শাহতলীর সাবেক মেম্বার রাজনীতিবিদ মো: সফিক কারী ,শাহতলীর সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম খান , ভরঙ্গাচরের সমাজসেবক শাহআলম খান প্রমুখ ।

বৈঠকে দুপক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং এলাকায় শান্তিপুর্ন সহঅবস্থান বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয় । চাঁদপুর মডেল থানায় চলমান দু’পক্ষের মধ্যে দাখিলকৃত অভিযোগ আপোষমূলে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । সেই সাথে এলাকায় জুয়ারী, মাদক সেবনকারী ,মাদক বিক্রিকারীদের সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় । এসব অপরাধীদের আইনের হাতে সোর্পদ করারও সিদ্ধান্ত নেওয়া হয় । বেঠকের যাবতীয় সিদ্ধান্ত এবং কোন পক্ষ ভবিষতে কোন রকম বিরোধে জড়াবে না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন । দু’পক্ষের নেতৃত্বে দেন শাহতলীর সমাজসেবক জহিরুল হক নুরু গাজীগং ও ভরঙ্গাচরের সমাজসেবক ও রাজনীতিবিদ মালেক হোসেন বেপারী মুন্না গংরা ।

বৈঠকে দু’পক্ষের বিরোধ সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে সমাধান করায় এর উদ্যোগক্তা শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতিসন্তান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী মহোদয়কে উপস্থিত গন্যমান্যব্যক্তিবর্গ ও দু’গ্রামের জনগন ধন্যবাদ জানান ।

Model Hospital

এদিকে বৈঠকে শান্তিপুর্ন সমাধানের জন্য সার্বিক সহযোগিতায় করায় চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ ও এসআই কুদ্দুসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে ।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।