মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রয়াত আ.লীগ নেতা দিপু চৌধুরীর কবর জিয়ারত করলেন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১২:৩৭ পিএম
প্রয়াত আ.লীগ নেতা দিপু চৌধুরীর কবর জিয়ারত করলেন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মতলব উত্তর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এ সময় কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, উপজেলা যুবলীগের সদস্য মো. বাবু মিয়া, যুবলীগ নেতা সুমন বেপারী, মায়নুল চিশতি, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, খোরশেদ আলম, এইচএম নোমান দেওয়ান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন প্রধান উপস্থিত ছিলেন।
এ সময় মুহিবুল হক চৌধুরী সুমিত বলেন, প্রয়াত আওয়ামী লীগ সাজেদুল হোসেন চৌধুরী দিপু বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন। আর আমরা উনাকে অনুসরণ করে রাজনীতি ও সাধারণ মানুষকে সাহায্য-সহযোগিতায় অনুপ্রেরণা পাই।
উল্লেখ্য, শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন দিপু চৌধুরী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।