মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কম্বিং অপারেশেন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৯:১৭ পিএম
মতলব উত্তরে কম্বিং অপারেশেন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা
চাঁদপুরের মতলব উত্তরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল, জাগ অপসারনে কম্বিং অপারেশন বাস্তবায়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা আক্তার সুমি।
সভাপতির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার। মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বাড়লে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা নষ্ট হবে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হবে। ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে মাসব্যাপি কয়েক ধাপে এ অভিযান চলবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল মো. আলী, শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, বেলতলী ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. বাবর, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, মোহনপুর কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার জসিম উদ্দিন, মোহনপুর ফাঁড়ির এএসআই মানিক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, মৎস্য প্রতিনিধি ওমর আলী, আড়ৎদার ফুল চাঁন বাবু প্রমুখ।
এসময় কোস্টগার্ড, নৌ-পুলিশ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ’সহ মৎস্য প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।