মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় মায়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন হাফিজ তপাদার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৯:১৩ পিএম
বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় মায়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন হাফিজ তপাদার
মতলব উত্তর-মতলব দক্ষিণ আসনের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এমপি’র নিজ বাসভবন মোহনপুরে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।
এসময় আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি উপস্থিত ছিলেন।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপাদার, বীর মুক্তিযোদ্ধা হাশেম তপাদার, বদু তপাদার’সহ অগণিত নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, যেখানেই যাচ্ছি মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি।
চাঁদপুর-২ আসনের মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন।
বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।