মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে এসিল্যান্ডকে বিদায় ও বরন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৯:৫০ পিএম
মতলব উত্তরে এসিল্যান্ডকে বিদায় ও বরন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আল-ইমরান খানকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাকে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের মতলব উত্তর উপজেলার ভূমি অফিসের উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রের সভাপতিত্ত্বে ও উপজেলা ভুমি অফুসের নাজির আবুল কাসেমের পরিচালনায় বক্তব্য দেন – উপসহকারি ভূমি কর্মকর্তা দীপক চন্দ্র চক্রবর্তী, কামরুজ্জামান, নবীর হাসান, অফিস সহকারী হেলাল মিয়া।

এসময় বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান বলেন, বদলি জনিত কারনে আমি চাঁদপুর সদর উপজেলায় আছি।

Model Hospital

মতলব উত্তরে ১৭ মাস ছিলাম। এখানকার মানুষের সাথে কাজ করে অনেক ভালো লাগছে। আমি চেষ্টা করেছি সততার সাথে মানুষের সেবা করতে। আমার পক্ষ থেকে কোন রকম অবহেলা বা গাফিলতি ছিল না। আমার স্টাফসহ সকলে আন্তরিকতার সাথে কাজ করেছে। জেলায় মতলব উত্তরের একটি সুনাম আছে।

তিনি আরও বলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) যিনি এসেছেন হিল্লোল চাকমা তিনি অনেক আন্তরিক। আশাকরি তিনি আমার চেয়েও বেশি সেবা দিবে।

পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগত সেবা গ্রহিতাদের সাথে কথা বলেন এবং সেবার মান নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রসহ সকলে।

এসময় উপস্থিত ছিলেন, বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খানের সহধর্মিণী, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।