মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছাত্র জনতার বিক্ষোভে

আওয়ামী লীগ সরকারের পতনে ছেংগারচরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৭:৫৭ পিএম
আওয়ামী লীগ সরকারের পতনে ছেংগারচরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল
ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজারে এই মিছিল করে। ছেংগারচর বাজারের চার রাস্তার মাথা থেকে মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর সরকারি কলেজ মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুসাঈদ বেপারী, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার, দুলাল সরকার, বিল্লাল ফরাজী, যুবদল নেতা বাপ্পী সরকার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মানিক ফরাজী, সাবেক ছাত্রনেতা মাইনুদ্দীন ফরাজী, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর যুবদল নেতা আনিছ বেপারী, রিদয় মিয়াজী, পৌর তাতীদলের সভাপতি মো. আবুল, পৌর যুবদল নেতা বাতেন মোল্লা, পৌর কৃষকদল সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, পৌর ছাত্রদল নেতা গাদ্দাফী দেওয়ান প্রমুখ।
এসময় বক্তারা সম্প্রতি ছাত্র-জনতার আন্দলনে শহীদের আত্মার শান্তি কামনা করে বলেন, তাদের কাছে আজ জাতী কৃতজ্ঞ।
বক্তারা কর্মী সমর্থকদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার আহ্বান জানিয়ে আরও বলেন, কোনো হিন্দু সম্প্রদায়কে ও তাদের ঘর বাড়িতে এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি যেন করা না হয়। সন্দ্বীপে সংখ্যালঘুদের নির্যাতন করলে ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।