মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের দুঃখ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৯:৫০ পিএম
চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের দুঃখ প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট চাঁদপুর শহরের অঙ্গীকার সংলগ্ন এলাকায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সেখানে চাঁদপুর প্রেসক্লাব তথা সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। সেই মানববন্ধনে চাঁদপুর প্রেসক্লাবের নামে যে ব্যানারটি প্রদর্শিত হয় সেটি
মূলত আয়োজকদের পক্ষ থেকে সরবরাহকৃত ছিলো।

মূলত ব্যানারটির যাবতীয় লেখা ও ডিজাইন আয়োজকদের পক্ষ থেকে করা হয়েছিলো।

আয়োজকদের আমন্ত্রণের প্রেক্ষিতে সাংবাদিকগণকে সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বলা হয়।

Model Hospital

এতে কয়েকজন সাংবাদিক অংশগ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে আয়োজকদের সরবরাহকৃত ব্যানার দেখে অংশগ্রহণকারী সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বিস্মিত হয়েছে। এই অনভিপ্রেত ঘটনার জন্য চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

ব্যানারে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনভিপ্রেত লেখা ও স্লোগানের সাথে চাঁদপুর প্রেসক্লাব একমত নয়।

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে

মো: শাহাদাত হোসেন শান্ত

সভাপতি,

মাহবুবুর রহমান সুমন

সাধারণ সম্পাদক

চাঁদপুর প্রেসক্লাব

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।