সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর ওসির সাথে থানা ও পৌর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৭:২০ পিএম
মতলব উত্তর ওসির সাথে থানা ও পৌর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গত ১৬ আগস্ট,২৪ শুক্রবার ইসলামী আন্দোলন যুব বাংলাদেশ মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি’র) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা সাধারণ সম্পাদক মুহা মাইন উদ্দিন ও পৌর সভাপতি মোঃ আলমগীর বেপারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
জনগনের স্বাভাবিক জীবযাত্রা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে থানার কার্যক্রম পুনরায় চালু করায় নেতৃবৃন্দ সহোযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি পুলিশ জনগণের বন্ধু এ বিষয়টি পুনরায় কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে জনগণের বিরুদ্ধে যেন তারা কোন বেআইনি পদক্ষেপ না নেন সে বিষয়ে তাদেরকে সতর্ক করেন ও দায়িত্বশীল আচরণ কামনা করেন।
সরকার পতনের পর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা থানা পাহাড়া দেওয়ার কাজে নিয়োজিত থাকার কারণে থানা ইনচার্জ নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন শাহজালাল,মোঃ খোরশেদ আলম, মোঃ নাসির, মোঃ কবির ইব্রাহিম প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।