মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১০ম গ্রেডের দাবিতে চাঁদপুরে সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:৫৮ পিএম
১০ম গ্রেডের দাবিতে চাঁদপুরে সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা। দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে থেকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা সার্ভেয়ারদের সমন্বয়ক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে জেলা শাখা উপদেষ্টা মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে তিন দিন ব্যাপী এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, রোডস এন্ড হাইওয়ে, উপজেলা ভূমি অফিস, স্থানীয় সরকার (এলজিইডি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারগন উপস্থিত ছিলেন।

তারা জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ারগণ সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, নদীর বাধ,  ইমারত নির্মান ইত্যাদি বিনির্মানে, ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/ সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ৩২ টি ডিপ্লোমা প্রকৌশল বিভাগ রয়েছে। তার মধ্যে ৩১ টি ডিপ্লোমা প্রকৌশল বিভাগ ১০ম গ্রেডে বেতন আহরণ করছেন। শুধুমাত্র সার্ভেয়াররা বিভিন্ন দপ্তরে ১২ ১৩ ১৪ ও ১৬ তম গ্রেডে বেতন আহরণ করছেন। যা বৈষম্য হিসেবে দেখছেন তারা।

Model Hospital

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় বিগত ১৯৮৭ সাল হতে সকল ডিপ্লোমার ন্যায় ৩ বছর মেয়াদী ডিপ্লোমা- ইন-সার্ভে শিক্ষাক্রম চালু হয়। পরবর্তীতে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল হতে সকল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ন্যায় একই সাথে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি শিক্ষাক্রম চালু রয়েছে। ডিপ্লোমা- ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মোট ৩৪টি টেকনোলজি রয়েছে, যার মধ্যে সার্ভেয়িং অন্যতম।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ তে ৪ বৎসর মেয়াদী সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক/ সাব- অ্যাসিস্ট্যাস্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় একমাত্র ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির সার্ভে ডিপ্লোমা ব্যতিত অন্যান্য সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম মেডের বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন যাবত বেতন- বৈষম্যের স্বীকার।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সনদধারীদের সকল মন্ত্রণালয়/বিভাগের কেন্দ্রীয় সংগঠন আইডিএসইবি এর আবেদনের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, কারিগরী শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর হতে মতামত/তথ্য সংগ্রহপূর্বক বাংলাদেশ সচিবালয়ের (ভিতরের ও বাইরের) সরকারী কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় দাবী-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন/ মতামত প্রদানের লক্ষ্যে গঠিত স্থায়ী কমিটির ২২- ০৯-২০১৩ খ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পূর্বের ৩ বছর মেয়াদী এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রনালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে তথায় টাঃ ৮০০০-১৬৫৪০/- (বর্তমানে টাঃ ১৬০০০-৩৮৬৪০/-) উন্নীত করা যায়।

কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় এই যে, বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৪ টি মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমানের পদধারীদের অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান না করে ১৪/১৫/১৬ তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হচ্ছে। যা অনভিপ্রেত ও সম্পূর্ন বৈষম্যমূলক আচরণ।

অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন- বৈষম্য দূরীকরণের অনুরোধ করেন তারা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।