সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:৪২ পিএম
মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চরওয়েষ্টার বাহেরচর মেঘনা নদীর তীরে বালুখেকোদের হাত থেকে নিজেদের ভিটে মাটি রক্ষায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিএনপির নেতাকর্মী ও চরাঞ্চলের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমুছ সালাম, আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, মোহনপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম চোকদার, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি সদস্য মো. হুমায়ুন, মো. রহিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিলন মুন্সি, বিএনপি নেতা শিপন খান প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা চাই নদীতে বালু সন্ত্রাস বন্ধ করে আমাদের ঘরবাড়ি রক্ষা করতে। নদী ভাঙনের কবলে যারা পড়েছেন শুধু তারাই বুঝবেন এ কষ্ট কেমন। তাই বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে তাদের হাত থেকে মতলববাসিকে রক্ষা করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন জানান, কারা অবৈধভাবে বালু কেটে নিচ্ছে, তা অনেকেই জানেন। এতে করে আমাদের ইউনিয়নের বাড়িঘর নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। অক্টোবরের ১ তারিখে এলাকাবাসী তাদের বালু উত্তোলনে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে, গুলি একজন মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।