মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রূপসা উত্তর ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

বিএনপি একটি আর্দশিক,গণতান্ত্রিক,শান্তি প্রিয় দল,সাবেক মেয়র মঞ্জিল হোসেন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৭:৫৭ পিএম
বিএনপি একটি আর্দশিক,গণতান্ত্রিক,শান্তি প্রিয় দল,সাবেক মেয়র মঞ্জিল হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন ৬ ও ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ অক্টোবর বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মনা মাস্টার’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজি, দলখবাজির স্থান নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে অথবা দখলবাজি করবে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। এটা আমাদের তারেক জিয়ার এবং আলহাজ্ব এম.এ হান্নান সাহেবর নির্দেশ। অতএব সবাই সাবধান হয়ে যান। যে ভুল আওয়ামীলীগ করেছে, সেটা বিএনপি করবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, সদস্য আমির হোসেন (নফর আলী মুন্সি), হুমায়ুন কবির টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, বিএনপি নেতা আবদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন তালুকদার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, দেলোয়ার হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল, সদস্য সচিব মাহামুদ হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.রাজু হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্রমুখ।

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২