মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বাজার মনিটর করেছে বিশেষ টাস্কফোর্স

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:৩৫ পিএম
ফরিদগঞ্জে বাজার মনিটর করেছে বিশেষ টাস্কফোর্স
কমিটি গঠনের পর প্রথম বাজার মনিটর করেছে ‘বিশেষ টাস্কফোর্স’। প্রথম দিনে ফরিদগঞ্জ সদরের মুদি এবং কাঁচা বাজার পরিদর্শনে নামে ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতিসহ সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্সের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে বাজারে সর্তকতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং দৈনন্দিন দরকারি পণ্যের দাম যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য বাজার তদারকি করতে জেলা এবং উপজেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স করেছে সরকার। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
এই বিশেষ টাস্কফোর্স বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের দায়িত্বে থাকা যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলাম সাংবাদিকদের বলেন,“সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এটাই এখন বড় সমস্যা। এর সমাধানে আরও পরিকল্পিতভাবে কাজ করতেই আমরা টাস্কফোর্সের প্রজ্ঞাপন জারি করেছি এবং তখন থেকেই এটা কার্যকর। এখন তারা (টাস্কফোর্স) নিজেরা বসে বাজার তদারকি করবেন।”
১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বিশেষ টাস্কফোর্স এর আহবায়ক উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এ.আর.এম জাহিদ হাসান এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, বিশেষ টাস্কফোর্স এর সদস্য ও অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার, টাস্কফোর্সের সদস্য ও ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় ডিমসহ নিত্য প্রয়োজনীয় পন্যসমূহ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।
বিশেষ টাস্কফোর্স এর আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এ.আর.এম জাহিদ হাসান বলেন “বর্ষা, বন্যা এবং জলাবন্ধতার কারণে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার কারণে দাম হয়তো কিছুটা বাড়বে কিন্তু যেভাবে বড়ানো হয়েছে সেটা কারসাজি। কমিটি গঠনের পর আমরা আজ প্রথম বাজারে নেমেছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আশা করছি বিশেষ টাস্কফোর্সের মনিটরিং এর কাজ অব্যাহত থাকলে এর সুফল পাওয়া যাবে।”

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২