মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রূপসা উত্তর ইউনিয়নের ৭,৮,ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:৪৮ পিএম
রূপসা উত্তর ইউনিয়নের ৭,৮,ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন
ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রদলের ৭,৮ও৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বদরপুর সিনিয়র মাদ্রাসার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সভাপতি রাজু হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
ওমর ফারুক রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, মোঃ জুয়েল রানা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারী, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত, ৫ নং সভাপতি তানজিল হোসেন, ৭ নং  সভাপতি শাওন, ৯ নং  সভাপতি রাকিব হোসনে, ৯নং সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রমুখ।

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২