মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৪৬ পিএম
ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের ওয়ার্ড সম্মেলন

ফরিদগঞ্জে ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দিচ্ছেন মাওলানা বেলাল হোসাইন রাজী।

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে মানিক রাজ ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৮ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন রাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু মুসা, সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ্, ইসলাম যুব আন্দোলনে উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুর রহমান, ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বালিথুবা পূর্ব ইউনিয়নের সভাপতি মাওলানা ইসরাফিল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮ ওয়ার্ড সহ-সভাপতি মাসুদুর রহমান‌।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।