মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:৩৫ পিএম
লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচনে বাংলাদেশ লায়ন্স হাস্পাতালের লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়ামে সম্পন্ন  হয়।
গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে  উক্ত নির্বাচনে লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ বিপুল ভোটে ২য় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ।
উল্ল্যেখ্য, লায়ন মহসীন ইমাম চৌধুরী গত ২৪-২৫ মে তারিখে ‌হোটেল সোনারগাঁয়ে  অনুষ্ঠিত জেলা ৩১৫এ২ এর বার্ষিক কনভেনশনে ভাইস জেলা গভর্নর ইলেকশনে  বিপুল ভোটে ২য় ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।
লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহন করেন । তাহার পিতা মরহুম শামসুল হক চৌধুরী এবং মাতা মরহুমা আনোয়ারা চৌধুরী। লায়ন চৌধুরী, ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল, জিও মোবাইল, মেমোরি বাজার প্রভৃতি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর (এম ডি) হিসেবে দায়িত্বরত আছেন।
লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সকল আঙ্গিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পরিকল্পনা নেয়া হয়েছে। লায়ন সদস্যরা সরকারের সহযোগী হিসেবে দেশের দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।