মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায়

শেখ হাসিনার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : আলহাজ্ব এমএ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১০:১৬ পিএম
শেখ হাসিনার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : আলহাজ্ব এমএ হান্নান
আপনাদের দাবীর প্রেক্ষিতে আমি জনগণের কর্মচারী হিসেবে কাজ করার ইচ্ছা পোষণ করছি। সেই জন্য আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের কর্মচারী বা চাকর হওয়ার সুযোগ দিবেন বলে আমি আশা করি। এই সময়ে আপনারা চান কিনা এই প্রশ্নের জবাবে স্থানীয় উপস্থিত লোকজন তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
রোববার (১০ নভেম্বর) বিকালে গুপ্টি পশ্চিম ইউনিয়নের  খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়েছে। তিনি পালিয়েছে খুনের দায়ে, চুরির দায়ের, সন্ত্রাস করার দায়ে । তিনি এদেশের মানুষকে ভালবাসেন নি। আপনাদের সন্তানদের ভালবাসে নি, এদেশের জনতাকে ভালবাসে নি। তিনি যদি ভালবাসতো তাহলে তিনি হাজার হাজার জনতার উপর গুলি চালানোর নিদের্শ দিতেন না। আজো তিনি একটি ষড়যন্ত্র করতে চেয়েছিল। তিনি আমেরিকা নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এর ছবি সংযুক্ত পোস্টার পোড়ানোর মাধ্যমে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার চক্রান্ত করেছিলেন। তার মনে হয়েছিল এই ঘটনা ঘটাতে পারলে আমেরিকার সাথে আমাদের বিদ্বেষ পূর্ণ সম্পর্ক তৈরি হবে, যাতে বাংলাদেশের ক্ষতি হতো।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমএ হান্নান।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম কিরনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, মো. মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু, আব্দুল খালেক পাটওয়ারী, মাসুদ আলম বেপারী, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।