মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মুক্তিযোদ্ধার পুত্রবধূ আটক

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:১১ পিএম
ফরিদগঞ্জে ইয়াবাসহ মুক্তিযোদ্ধার পুত্রবধূ আটক

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সফর আলীর পুত্রবধূ নাসিমা ইয়াবাসহ যৌন বাহিনীর হাতে গ্রেফতার।

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মুক্তিযোদ্ধার পুত্রবধূকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে (১৭ নভেম্বর) রোববার গভীর রাতে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকার মুক্তিযোদ্ধা সফর আলীর মেজ ছেলে মাদক ব্যবসায়ী শামসুল আলম মাসুদের স্ত্রী নাসিমা বেগম(২৭) কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডি.ডি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লেফট্যানেন্ট মোঃ মানজুরসহ ১৯ জন সেনাসদস্য, ফরিদগঞ্জ থানার এস.আই মো.আনোয়ার হোসেন,  এ.এস.আই মো. বেলায়েত হোসেনসহ আরো অনেকে।
পুলিশ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সফর আলীর ছেলে শামসুল আলম মাসুদ ও তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মাসুদ ইতিপূর্বে ইয়াবাসহ কয়েকবার গ্রেফতার হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মুক্তিযোদ্ধা সফর আলীর ছেলে মাসুদ ও তা স্ত্রী এ এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। তাদের কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৭ পিস ইয়াবাসহ নাসিমা বেগমকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে ১৮ নভেম্বর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।