মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাকের পার্টির চেয়ারম্যানের জন্মদিনে ফেনীতে শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৪৮ পিএম
জাকের পার্টির চেয়ারম্যানের জন্মদিনে ফেনীতে শীতবস্ত্র বিতরন

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের জন্মদিন উপলক্ষে ফেনী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হৃদয়।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ফেনী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন এবং ফেনী জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দের সহযোগিতায় শহরের রেলওয়ে স্টেশন, সড়কের ফুটপাত সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময়, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হৃদয় বলেন, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা ফরিদপুরী (রহ) ছাহেব এর মহান শিক্ষা এবং জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশেই আমরা আর্ত মানবতার কল্যাণে কাজ করছি।

আমরা যদি গভীর রাতে রাস্তায় বের না হতাম তাহলে মানুষের দুঃখ দুর্দশার কথা জানতেও পারতাম না। আমরা আরাম করে ঘুমাই কিন্তু ফুটপাত ও রেলওয়ে স্টেশনে যারা থাকেন তারাও তো আমাদের ভাই আমাদেরই বোন। আমি সকলের প্রতি উদাত্ত আহবান জানাই আপনারা স্ব স্ব অবস্থান থেকে গরীব দুখী মানুষের পাশে দাঁড়ান।

Model Hospital

মানবতার কল্যাণে কাজ করে যে মানসিক প্রশান্তি অনুভব করা সম্ভব তা অন্য কিছুতেই আসবে না।

আমরা সকলের দোয়া চাই যেন আমরা আজীবন এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াতে পারি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।