মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জমি লিখে না দেয়ায়

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়েছে সুমি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম
ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়েছে সুমি

নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় আবুল কালামের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে পালিয়ে যান সুমি আক্তার। ঘটনার পর বাড়ির লোকজন আহত আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে ঢাকায় পাঠান চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে পুলিশ। আমরা চিকিৎসা নেয়ার জন্য ঢাকায় যেতে বলেছি। অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছে।

Model Hospital

লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।