মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:৫৯ পিএম
আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার প্রদান করা হবে। প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ছয়জন সাংবাদিক পুরস্কার পাচ্ছেন।

আজ সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার যারা পাচ্ছেন – স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।
পুরস্কার অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।