মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয় হাঁটা দিবসে চাঁদপুরে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের হাটা উদযাপন কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৯:৩১ পিএম
জাতীয় হাঁটা দিবসে চাঁদপুরে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের হাটা উদযাপন কর্মসূচী
৯ম জাতীয় হাঁটা দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের হাটা উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি শনিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের রেলওয়ে কোট স্টেশন প্লাটফর্ম থেকে এই হাঁটা কর্মসূচি শুরু করেন ক্লাবের সদস্যরা। এই সময় তারা প্লাটফর্ম থেকে শুরু করে চাঁদপুর শহরের বড় স্টেশন ত্রিনদীর মোহনা হয়ে, স্ট্যান্ট রোড ও পাল বাজার সহ শহরের বেশ কয়েকটি সড়ক পদক্ষীন করে পুনরায় প্ল্যাটফর্মে গিয়ে হাঁটা শেষ করেন তারা।
হাঁটা শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শেখ মহিউদ্দিন রাসেল।
বাংলাদেশ ওয়াকিং ক্লাব চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম আর শোভনের পরিচালনায় এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ক্লাবের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সদস্য মোঃ দলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ শাহ আলম, মোঃ শামীম মোঃ হামিদ, মোঃ ফরহাদ, মোঃ নাঈম, মোঃ ফয়সাল, মোহাম্মদ মজিদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ মাঈনুল ইসলাম, ছোটন, রাজীব ও শুভ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।