মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:৩৪ পিএম
চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুলিশ সুপার আব্দুর রকিবের হাতে থেকে পুরস্কার গ্রহণ করছেন ফরিদগঞ্জের এএসআই জুমায়েত।

ফরিদগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা, মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার মধ্যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই জুমায়েত হোসেন জুয়েল।
শনিবার চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ মো. আব্দুর রকিব (পিপিএম) জেলার মধ্যে সর্বোচ্চ কাজ করায় স্বীকৃতিস্বরূপ এএসআই জুমায়েত হোসেনকে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলার ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই জুমায়েত হোসেন বলেন, আমি সরকারী নির্দেশনা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহ্ আলম স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, আমার এ পুরস্কার অর্জন করতে আমাকে আমার প্রতিটি সহকর্মীই সহযোগীতা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।