মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর বিএনপির জনসভায় 

এখনো কিছু মানুষ স্বৈরাচারী ভূমিকা রয়েগেছে : এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৯:৫৮ পিএম
এখনো কিছু মানুষ স্বৈরাচারী ভূমিকা রয়েগেছে : এম এ হান্নান

ফরিদগঞ্জ পৌর বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমএ হান্নান।

“দেশ দ্বিতীয়বারের মতো স্বৈরাচার মুক্ত হলেও এখনো কিছু মানুষ স্বৈরাচারী ভূমিকা রয়েগেছে”। স্বৈরাচার শাসকের সময় যেরকমভাবে একদল স্বার্থান্বেষী সেই ভূমিকায় কাজ করেছে তারা এখনও রয়ে গেছে। একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরেও সঠিক নেতৃত্বের অভাবে দেশ যেরকমভাবে দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই।
ফরিদগঞ্জ পৌর বিএনপির জনসভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমএ হান্নান এসকল কথা বলেন।
সোমবার ( ১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পরিষদের সামনে বিআরডিবির মাঠে সন্ত্রাস, চাঁদাবাজ , মাদক মুক্ত সমাজ বিনির্মাণ ও ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ দিন আমরা জুলুম নির্যাতনের শিকার হয়ে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে আগলে রেখেছি। গত ১৫টি বছরে আমার একত্রিত হয়ে ঠিকমতো কুশল বিনিময় করতেও পারিনি।
২৪এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা তা ধরে রাখতে হবে এবং আগামী দিনে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন আগামীর নির্বাচন খুবই কঠিন হবে। আপনারা ভোটারদের কাছে জান। তাদের সাথে ভালো ব্যবহার করুন। তাদের কি কি সমস্যা রয়েছে শুনুন। সঠিক ভাবে সমাধান করুন। জনসাধারণদের বুঝিয়ে দিন স্বৈরাচারদের চাইতে আমার কতোটা ভালে। তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, বিএনপির মধ্যে যারা সন্ত্রাস,  চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত তাদের ধরে পুলিশে দিতে। কোনভাবেই সন্ত্রাসী ও চাঁদাবাজদের দলে ঠাঁই দেওয়া যাবে না।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক মোঃ আমানত গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সফিউল বাশার মুকুল পাটওয়ারী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মোঃ নাহিদুল ইসলাম নাহিদ। উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ মোহাম্মদ ইউনুস।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল, আমির জাফর খোসরু মোল্লা, ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, ফারুক হোসেন খান, মহসিন মোল্লা, আলমগীর হোসেন পাটওয়ারী, বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি মোঃ ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবু পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের হাজার হাজার নেতাকর্মীরা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।