মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের পিতা

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৯:১৭ পিএম
মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

বাদ যোহর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের পিতা মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুরের) নামাজের প্রথম জানাজার ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা মো : অলিউল্যাহ। ইসসেটে : মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুর)।

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর টাইমসের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের পিতা মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুরের) দু’দফা জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ৭টা ৪০ মিনিটে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি তাঁর ৩ ছেলে রেখে যান।

জানা গেছে, মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুর) নামে বেশ পরিচিত ছিলেন।

মরহুমের নামাজের প্রথম জানাজা মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ যোহর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

Model Hospital

মরহুমের প্রথম জানাজার নামাজের ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা মো : অলিউল্যাহ।

এসময় জানাজার পূর্বে দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেলের পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা চেয়ে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চেয়ারম্যান ঘাট বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ সাইফুদ্দিন খন্দকার, আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ. ন. ম. ফখরুল ইসলাম মাসুম, বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান ও মাওঃ কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক মতলবের আলো পত্রিকার সম্পাদক কে এম মাসুদ, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহসহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

এদিন বাদ আছর দ্বিতীয় জানাজা মরহুমের নিজ বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া পীরবাড়িতে (বড় মিয়া সাহেবের পুরান বাড়ি) অনুষ্ঠিত হয়। মরহুমের ২য় জানাজার নামাজের ইমামতি করেন তাঁর মেঝো ছেলে সাংবাদিক মুসাদ্দেক আল আকিব।

জানাযা শেষে সেখানেই তাঁর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।