মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ফরিদগঞ্জে ছিনতাইকারী শান্ত গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:৩৪ পিএম
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ফরিদগঞ্জে ছিনতাইকারী শান্ত গ্রেফতার

চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা আন্তঃজেলার এক ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি আটক করেছে পুলিশ।

গত ১৩ জানুয়ারি সোমবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চতুরা এলাকার আজিম বাড়ির ব্রিজের উপর অটোরিক্সা চালককে পুলিশ পরিচয়ে দাঁড় করিয়ে গাড়ি তল্লাশির নামে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ছিনতাইয়ের শিকার অটোরিক্সা চালক সবুজ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করে।

থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনাটি গভীর ভাবে পর্যবেক্ষণ করেন এবং ছিনতাইকারীদের গ্রেফতার করতে একটি পুলিশ টিম গঠন করেন। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতে আন্তঃজেলা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ শান্ত(২৩)কে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় অটোরিক্সা চালক সবুজ চাঁদপুর পুরান বাজার ডিমের আড়ৎ থেকে অটোরিকশায় করে ৭ হাজার ২ শত ডিম নিয়ে রায়পুর বাজারে খুচরা ডিম ব্যবসায়ী জুবায়ের হুজুরের দোকানে ডিমগুলো দিয়ে ৬৯ হাজার ৪’শ টাকা নিয়ে আসার পথে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Model Hospital

ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সা তল্লাশি চালায় এবং অটোরিক্সার বক্সে থাকা টাকা নিয়ে যাওয়ার সময় থানায় আসতে বলে। অটোরিক্সা চালক সবুজ যখন থানার দিকে রওনা করে তখন ছিনতাইকারীরা বিপরীত দিকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে ছিনতাইকারী মোঃ শান্তকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে শান্ত ছিনতাইয়ের কথা স্বীকার করে।

ছিনতাইকারী শান্ত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরপাতা এলাকার কলিয়া মুন্সি পুরান বাড়ির মোঃ বিল্লালের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা এবং রায়পুর উপজেলার বিভিন্ন তথ্য সংগ্রহ করে ছিনতাইয়ের সাথে জড়িতদের চিহ্নিত করি। এরপর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী শান্তকে গ্রেফতার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়।

ছিনতাইকারীর বিরুদ্ধে নিয়মিত মামলায় দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।