বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফ্রি সেচ পানি পেল সহস্রাধীক কৃষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম
চাঁদপুরে ফ্রি সেচ পানি পেল সহস্রাধীক কৃষক

গেল দুই মৌসুমে সেচ পানির অভাবে ধান আবাদ করতে পারেনি একহাজার কৃষক। এবারও অনাবাদি থাকবে জমি, এমন শঙ্কায় ছিলেন তারা। এমন খবরে কৃষকের পাশে এসে দাঁড়ালেন একজন সফল সমবায়ী। এতে খুশি কৃষক। বিনা খরচে সেচ সুবিধায় সকল জমি ফসলে ভরে উঠবে, ঘুচবে বেকারত্ব আশা সচেতন মহলের।

চাঁদপুরের ফরিদগঞ্জের খাড়খাদিয়া ও সকদিরামপুর এলাকা। গেল দুইবছর অনাবাদি ছিলো অন্তত একশ একর জমি। এবারও একই অবস্থা হওয়ার কথা। কিন্তু না এবার আর তেমনটি হলো না। ব্যক্তি উদ্যোগে ফ্রি সেচ সুবিধা পাওয়া খুশি এলাকার কৃষক।

স্থানীয় কৃষক আলী আহম্মদ, সফিক মিয়া ও জমির উদ্দীন বলেন, গত দুই বই বছর এ এলাকায় এ মৌসুমে ধান আবাদ করা যায়নি।

শুধু মাত্র সেচ পানি অভাবে। এবার জসিম শেখ পানির ব্যবস্থা করা দেয়ায় ধান আবাদ করা যাবে। আশা করি ভালো ফলন হবে।

Model Hospital

সম্প্রতি সরকারি খাল থেকে পাম্পের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেন চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন শেখ। কৃষি জমি অনাবাদি থাকবে, এটা দেশের জন্য শুভকর নয়।

দেশের প্রতিটি এলাকায় কৃষকের পাশে সামর্থবানরা এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সচেতন মহল বলছে, এটি নিশ্চয় ভালো কাজ। ব্যক্তির চেয়ে সামষ্টিকভাবে মানুষকে সহযোগিতা করা বিশেষ বিষয়। এতে বেকারত্ব গুচার পাশাপাশি খাদ্য উৎপাদনে দেশের সক্ষমতা বাড়বে।

স্থানীয় শিক্ষানুরগি মোঃ মজিবুর রহমান বলেন, স্থানীয় ভাবে কৃষকদের পাশে ধনবান ব্যক্তিদের এগিয়ে আসার প্রয়োজন। তবেই কোনো ফসলি জমি অনাবাদি থাকবে না।

সুশাসনের জন্য নাগরিক এর চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, কৃষকদের কথা এভাবে প্রতিটি সচেতন মহল কে ভাবা প্রয়োজন। তবেই বাংলাদেশের মানুষ খাদ্যের জন্য স্বনির্ভরতা অর্জন করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital