মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নববর্ষকে বরণে বিএনপির তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:১৯ পিএম
শাহরাস্তিতে নববর্ষকে বরণে বিএনপির তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচি
শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি’র  ১৪৩২ বাংলা নববর্ষ  উপলক্ষে ৩ দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে।
বর্ষবরণ কর্মসূচিতে শোভাযাত্রা, ফুটবল খেলা, হাড়িভাঙ্গা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
ওই হিসাবে মঙ্গলবার (১৫-এপ্রিল) প্রথম দিনে আজ মেহের ডিগ্রী কলেজ মাঠে  চারটি গ্রুপে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ওই খেলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
এছাড়া ওইদিন প্রীতি ফুটবল ম্যাচের ফাইনালে উপজেলা যুবদল একাদশ ১-০ গোলের ব্যাবধানে ছাত্রদল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আয়েত আলী ভুইঁয়ার সভাপতিত্বে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মো: বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম সিকদার, সদস্য সচিব মোয়াজ্জম হোসেন শিপন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য, নেতৃবৃন্দ বক্তব্য বলেন, ১৪৩২ বাংলা বঙ্গাব্দ বর্ষবরণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় কর্মসূচিতে কিছু নির্দেশনা প্রদান করেছেন। যার মধ্যে ২৪ এর আন্দোলনে তরুণদের যে চেতনা উজ্জীবিত হয়েছে। সেই চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ সমুন্নত রাখতে তরুণদের প্রয়াসে ক্রীড়া মুখী কর্মসূচি ঘোষণা করেছেন। তারেই অংশ হিসেবে এই কর্মসূচি।
এতে আকাশ সংস্কৃতির আগ্রাসন ও মোবাইল আসক্তি থেকে অন্তত যুব সমাজ রক্ষা পাবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।