সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ষাটোর্ধ নারীর আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮:৩৫ পিএম
ফরিদগঞ্জে ষাটোর্ধ নারীর আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
চাঁদপুরের ফরিদগঞ্জে ষাটোর্ধ নারীর আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাজুদা বেগম মরিয়ম বয়স আনুমানিক ৬০ বছর।
স্থানীয় সূত্রে জানাযায়, ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকার জয়শ্রী বাড়ির মৃত কালু পাটওয়ারী গত প্রায় দুই বছর পূর্বে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেন। কালু পাটওয়ারীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় সাজুদা বেগম মরিয়মকে বিবাহ করেন। কালু পাটওয়ারীর মৃত্যুর পর সাজুদা বেগম মরিয়ম নিঃসন্তান হওয়ায় কালু পাটওয়ারীর পূর্বের সংসারের ছেলেদের সাথে একই বাড়িতে থাকতো। সাজুদা বেগম মরিয়ম গত কয়েকদিন পূর্বে একই বাড়ির রুহুল আমিন শিপনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। পরকীয়া সম্পর্ক অনৈতিক সম্পর্কে রূপ নেয়।
স্থানীরা তাদের অনৈতিক কাজ অবস্থায় আটক করে। পরে মৃত কালু পাটওয়ারীর ছেলে আক্তার হোসেনসহ পরিবারের সদস্যরা সাজুদা বেগম মরিয়মকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
এদিকে সাজুদা বেগম মরিয়ম পরকীয়া প্রেমিক রুহুল আমিন শিপনকে বিয়ের জন্য পিড়া দেয়। অতঃপর বুধবার রাতে সাজুদা বেগম মরিয়ম রুহুল আমিন শিপনের ঘরের পাশে আম গাছের গলায় ফাঁস আত্মহত্যা করে। এদিকে সাজুদা বেগম মরিয়মের আত্মহত্যার পর থেকে রুহুল আমিন শিপন স্বপরিবারের ঘা ডাকা দিয়েছে।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাজুদা বেগম মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, আমরা ঘটনাস্থল থেকে সাজুদা বেগম মরিয়ম নামক এক ষাটোর্ধ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের মর্গে প্রেরন করেছি। প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যা নাকি আত্মা বিস্তারিত জানাযাবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।