সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পারভেজ হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:২১ পিএম
পারভেজ হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা রাতে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জানান নেতাকর্মীরা।
মিছিলটি ফরিদগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ কর্মসূচিতে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাউছার মিজি, রাফিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি সভাপতি পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সুবিদপুর পূর্ব  ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক মাসুদ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল খান শরীফ, ছাত্রদল নেতা তানজিল গাজী, জুয়েল, সালমান হোসেন,  গাজী ও তানভীর হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।