সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের বদরপুর আলিম মাদ্রাসা সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৬ পিএম
ফরিদগঞ্জের বদরপুর আলিম মাদ্রাসা সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

ফরিদগঞ্জের বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অন্যান্য সদস্যরা।

ফরিদগঞ্জের বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান রাজিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মফিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, অভিভাবক সদস্য এমরান হোসেন সোহেল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা সভাপতি সুলতানা রাজিয়া শিক্ষার মান উন্নয়নে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে নিরলস ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।